‘আ. লীগ নেতা মির্জা আজমের ভাই’কে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের

2026-11-17T07:47:22+00:00
2026-11-17T07:47:22+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
‘আ. লীগ নেতা মির্জা আজমের ভাই’কে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ এএম 
ছবি : ভিডিও থেকে নেওয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

নয়নের ভাষ্য অনুযায়ী, রাজধানীর কলাবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় বা মির্জা আজমের দলীয় পদ-পদবির বিষয়ে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া এ প্রতিবেদন লেখার সময় আটক ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয়ও জানা যায়নি।

ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে যুবদল নেতা নয়ন অভিযোগ করেন, পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে এলে পুলিশের ‘একজন ডিআইজি’ ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। এ সময় তিনি সেই ডিআইজিকে সামনে আনার দাবিও জানান।

ভিডিওতে নেতাকর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দিয়ে নয়ন বলেন, তাদের মূল কাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।

এছাড়া, ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   আওয়ামী লীগ  নেতা  মির্জা আজম  নাশকতা  পরিকল্পনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: