‘গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে’

নেত্রকোনা সংবাদদাতা

রাজনীতি

গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে শামিল হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

2026-02-05T20:15:20+00:00
2026-02-05T20:46:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
‘গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে’
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৮:৪৬ পিএম  (ভিজিট : ১৬০)
খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সংগৃহীত ছবি
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে শামিল হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে, দুর্গাপুর সুসং ডিগ্রি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট বাস্তবায়ন কমিটি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, আপনারা জানেন শরিফ ওসমান হাদিকে হত্যা করেছে কে? তার নাম ফয়সাল করিম। ফয়সাল করিম কারাগারে ছিলেন দীর্ঘদিন। তারপরে তার জামিনের ব্যবস্থা করল একজন আইনজীবী। আপনারা সবাই তাকে চেনেন, আমি তার নাম বলব না। কিন্তু আজ বাংলার মানুষ জানতে চায়, ফয়সাল করিমদের মতো খুনিরা কাদের বদান্যতায় কারাগার থেকে বেরিয়ে আমাদের সন্তানদের মাথা বিদ্ধ করে খুন করে হত্যা করে। 

জনসভায় আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি আবার সেই খুন এবং গুমের বাংলাদেশ ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই হত্যাকাণ্ডের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনার কি আবার সেই সন্ত্রাসবাদের বাংলাদেশে ফিরে যেতে চান? রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে বাংলাদেশের জন্য যে সম্পদ জমা করে, সেই সম্পদ আবার ক্ষমতায় গিয়ে একটি মহল লুটপাট করে লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে বেগম পাড়া করুক সেটা কি আপনারা চান? যদি না চান, রাস্তায় একটাই। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষে, আজকের বাংলাদেশে যে জোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারের শামিল হতে হবে।


মামুনুল হক আরও বলেন, ইংরেজ ব্রিটিশ বেনিয়া, কলকাতার দাদাবাবু, পশ্চিম পাকিস্তানের খান পাঠান এরা শাসনের নামে বাংলার মানুষকে শোষণ করেছে। বাংলাদেশের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। তাই দীর্ঘ সংগ্রাম লড়াই এবং সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ডিসেম্বর ১৬ ডিসেম্বর বাংলায় লাল সবুজের পতাকা উড়েছে এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের বুকভরা স্বপ্ন ছিল, এতদিন বিদেশি শাসকরা শাসন করত। 

তিনি বলেন, আমরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। এখন এ দেশের শাসকরা আমাদের স্বজাতি ভাইয়েরা আমাদের শাসন করবে, সুতরাং এখন আর আমার বঞ্চিত হব না, এটা ছিল মানুষের স্বপ্ন। কিন্তু ৫৪ বছর বাংলার মানুষ কি পেয়েছে? শুধু শাসকের পরিবর্তন। বিদেশি শাসকরা শোষণ করে নিজেদের দেশে নিত। আর এখন দেশের শাসকেরা তাদের দেশে পাঠায়, এছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো পরিবর্তন হয়নি। ৫৪ বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাজনৈতিক ব্যবস্থার কাঁধের উপর দুটি ভূত স‌ওয়ার হয়েছে। এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস ও গুণ্ডামিতন্ত্র। আর একটা ভূতের নাম হচ্ছে লুটপাট আর দুর্নীতিতন্ত্র। 

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  ১১ দলীয় জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: