নির্বাচনে জনগণ লুটেরা ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : ডা. শফিকুর রহমান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ লুটেরা ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। আমরা ন্যায়

2026-02-06T21:38:18+00:00
2026-02-06T21:39:52+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
নির্বাচনে জনগণ লুটেরা ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : ডা. শফিকুর রহমান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৯:৩৯ পিএম
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ লুটেরা ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা.শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে  এদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে সেই টাকা ফিরিয়ে এনে উন্নয়ন বঞ্চিত এলাকাগুলো দিয়েই উন্নয়ন শুরু করতে চাই। আগামী ১২ তারিখের নির্বাচন শুধুই একটি নির্বাচন নয়। এই নির্বাচন নতুন বাংলাদেশকে জাগিয়ে তোলার নির্বাচন। যে সন্তানেরা জীবন দিয়ে ৩৬ জুলাই আমাদের উপহার দিয়েছে এই বাংলাদেশে জুলাই সন্তানেরা  আর কোনো বৈষম্য ও আধিপত্যবাদ মেনে নেবে না।


যুবকদের উদ্দেশ্যে  ড.  শফিকুর রহমান বলেন, আমরা তোমাদের কোনো বেকার ভাতা দিতে চাইনা। বেকার ভাতা দিয়ে আমরা যুব সমাজকে অপমান করতে চাই না। তোমাদের হাত প্রস্তুত করো, আমরা তোমাদের কাজ দিতে চাই। ন্যায়  ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়তে পারলে পুরো বাংলাদেশটাই হবে একটি জীবন্ত উড়োজাহাজ। আর যুব সমাজরাই হবে সেই উড়োজাহাজের ক্যাপ্টেন। 

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আজাদী না গোলামী? এ সময় উপস্থিত জনতা আজাদী আজাদী বলে স্লোগান দিতে থাকে। তিনি উপস্থিত জনতাকে ১২ তারিখে প্রথম ভোটটি হ্যাঁ দিয়ে শুরু করার আহবান জানান।

ডা.শফিকুর রহমান মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রসঙ্গে বলেন, পিরোজপুর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পুণ্যভূমি। নিরপরাধ দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব, একই সঙ্গে ওসমান হাদী, আবরার ফাহাদ, আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং সকলের জন্য সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। 


ডা. শফিকুর রহমান তার বক্তব্যের শেষ দিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে, পিরোজপুর -২ আসনের প্রার্থী শামীম সাঈদীকে  এবং পিরোজপুর -১ আসনের প্রার্থী মাসুদ সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক এবং পিরোজপুর -৩ আসনে জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী ড. শামীম হামিদীর হাতে শাপলাকলি প্রতীক তুলে দিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। 
 
জনসভায় ডা.শফিকুর রহমানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ সহকারি সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   নির্বাচন  জনগণ  লাল কার্ড  ডা.শফিকুর রহমান  পিরোজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: