প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে : জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি

রাজনীতি

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে।

2026-02-07T15:52:43+00:00
2026-02-07T15:52:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে : জামায়াত আমির
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম 
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে। যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করবো।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল মাঠে ১১ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে, আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের না হওয়ায় বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তি বেড়েছে। আমরা সরকার গঠন করলে এই সমস্যা সমাধান করব।


ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির এই ভোট হবে বাংলাদেশ বদলে দেওয়ার ভোট। এটা ২৪ এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। নির্বাচনে গণভোট হ্যাঁ জয়ী হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সেটি আমার দেশ নয়। এই দেশে কোনো দুর্নীতি হবে না। চাঁদাবাজ থাকবে না।

তিনি আরও বলেন, আপনাদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে অনেকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো তার পাশে। আপনারা এখানে দুজন এমপি পাবেন।


বক্তব্য শেষে জামায়াত আমির মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।

  বিষয়:   রেমিট্যান্স  যোদ্ধা  লাশ  রাষ্ট্র  খরচ  দেশে  জামায়াত আমির  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: