নির্বাচন কমিশনে অনেক অভিযোগ দিয়েছি, রেসপন্স পাইনি : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। এরই মধ্যে অনেকগুলো অভিযোগ করেছি। কিন্তু একটারও

2026-02-07T18:13:27+00:00
2026-02-07T18:13:27+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
নির্বাচন কমিশনে অনেক অভিযোগ দিয়েছি, রেসপন্স পাইনি : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংগৃহীত ছবি
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। এরই মধ্যে অনেকগুলো অভিযোগ করেছি। কিন্তু একটারও রেসপন্স পাইনি। এটা খুব দুর্ভাগ্যজনক।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, একটি বিশেষ দলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নির্বাচন জিতে বসে আছে। এত বছর নির্বাচন করেছি, কিন্তু আমরা প্রেডিকশন করতে পারিনি, যে আমরা জিতে গেছি। অথচ তারা পারেন কীভাবে? জনগণ ঠিক করবে, তারা কাকে ভোট দেবে।


তিনি অভিযোগ করে বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন তো হচ্ছে, সঙ্গে পক্ষপাতিত্বও হচ্ছে। এই পক্ষপাতিত্ব খুব খারাপ। একটি ভুয়া ফলাফল নিয়ে তারা সংসদে যাবে। এটা তো হতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ভোটারদের অনুরোধ জানাবো তারা যেন সব চক্রান্তের জাল ছিঁড়ে যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   নির্বাচন  কমিশন  অভিযোগ  রেসপন্স  মির্জা আব্বাস  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: