ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির

2026-09-14T18:32:52+00:00
2026-09-14T18:43:14+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৬:৪৩ পিএম
মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েম। সংগৃহীত ছবি
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষণায় দলটি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের দাঁড়িপাল্লার প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদাভাবে নির্বাচন করবে। সেজন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের ২ প্রার্থী ঠিক করা হয়েছে। উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন করবেন।

কনফারেন্সে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, যারা প্রথাগত রাজনীতি করে এ ভূখণ্ডের ইতিহাস জানে না, তারা এ ধরণের আচরণ করতে পারে।

এর আগে, ঢাকার ২ সিটি করপোরেশনে (উত্তর-দক্ষিণ) মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন নাহিদ।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সিটি করপোরেশন  জামায়াতে ইসলামী  মেয়র 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: