আ.লীগ আমলের দুর্নীতি নিয়ে দুদকের মাথাব্যথা নেই : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ আমলের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনার বিচার বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন

2026-09-14T15:27:59+00:00
2026-09-14T15:29:49+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
আ.লীগ আমলের দুর্নীতি নিয়ে দুদকের মাথাব্যথা নেই : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৩:২৯ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ আমলের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনার বিচার বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন যে, দীর্ঘ আওয়ামী শাসনামলের চাঞ্চল্যকর দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের বা সংশ্লিষ্টদের কোনো মাথাব্যথা বা দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন? 


তিনি অভিযোগ করেন, আওয়ামী আমলের দুর্নীতির সঙ্গে জড়িত মূল অপরাধীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ সাজানো হচ্ছে।

এনসিপির এই মুখপাত্র বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কাঙ্ক্ষিত সংস্কার করা হয়নি এবং এর অধ্যাদেশ বাতিল করে দেওয়ায় এটি যে ফ্যাসিবাদের আমলের মতো আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে, তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। ’

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের হয়রানিমূলক তৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনিভাবে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’

সময়ের আলো/মহু
  বিষয়:   দুর্নীতি  দুদক  আসিফ মাহমুদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: