বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই : কর্নেল অলি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজনীতি

বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।শনিবার (৭

2026-02-07T20:10:52+00:00
2026-02-07T20:10:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই : কর্নেল অলি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম 
বক্তব্য রাখছেন কর্নেল অলি আহমদ। ছবি : সময়ের আলো
বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আনোয়ারার টানেল মোড়ে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম। তবে যখনই বুঝতে পারলাম, বিএনপি আর বেশিদিন বাঁচবে না, তাদের চিকিৎসা দরকার—সেদিনই বিএনপি ত্যাগ করেছি। এখন বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই। বিএনপি এখন ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে। চট্টগ্রাম বন্দরও দখলে নেবে এবং ব্যাংকগুলোও লুট করবে।

১১ দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয়ে তিনি বলেন, অনেকেই বলে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করবে, বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনে বাঁধা দেবে, তাদের উদ্দেশ্যে বলছি, কারও ব্যক্তিগত এবং ধর্মীয় স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। বরং তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করবে, যারা নিজেদের ধর্মই ঠিক মতো পালন করে না।


কর্নেল অলি আরও বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত যা করার করে ফেলেন, ১২ তারিখ এদেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের ভাতের হোটেল বন্ধ করে দেবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাঈল হক্কানীর সভাপতিত্বে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম-১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   নির্বাচন  চট্টগ্রাম  আনোয়ারা  বিএনপি  দেশ  সামর্থ্য  কর্নেল অলি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: