রাজধানীর ধানমন্ডি এলাকায় এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় রায় ঘোষণার জন্য আগামি ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
রোববার (৮ জানুয়ারি) এ মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার রায় প্রস্তুত না হওয়ায ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী খলিলুর রহমান (আসাদ) এ তথ্য নিশ্চিত করেন।
আসামিরা হলেন- বাসার কর্মী বাচ্চু মিয়া এবং কাজের মেয়ে সুরভী আক্তার নাহিদ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১ নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তারা ধানমন্ডির লোবেলিয়া হাউজ নামের একটি ভবনের পঞ্চম তলার থাকতেন। ওই বাসায় দুজনকেই গলাকেটে হত্যা করা হয়। আফরোজা যে ফ্ল্যাটে থাকতেন, আর তার উল্টো দিকের ফ্ল্যাট এবং তার ঠিক উপরে ছয়তলার ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্সে বাসায় স্বামী-সন্তান নিয়ে থাকেন তার মেয়ে দিলরুবা সুলতানা রুবা।
ঘটনার দুদিন পর দিলরুবা সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভূক্ত আসামিরা হলেন- দেন তারা হলেন- আফরোজা বেগমের বাসার কর্মী বাচ্চু মিয়া এবং কাজের মেয়ে সুরভী আক্তার নাহিদ। পরবর্তীতে একই বছরের ১১ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে আদালত ৩২ সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
সময়ের আলো/এসকে/