সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান কারাগারে

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নাকচ করে

2026-10-25T21:03:27+00:00
2026-10-25T21:03:27+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আইন-আদালত
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান কারাগারে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম 
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। ছবি : সংগৃহীত
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নাকচ করে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ অক্টোবর) ভোর ৬টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আব্দুল মান্নানের পক্ষে আইনজীবী আল ইমরান মুকুল জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় তাকে এজলাসে হাজির করা হয়নি।

মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   মেহেরপুর  সংসদ সদস্য  আব্দুল মান্নান  সন্ত্রাসবিরোধী আইন  মামলা  কারাগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: