দীর্ঘ অবকাশ শেষে খুলছে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের

2026-10-25T11:50:27+00:00
2026-10-25T11:50:27+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আইন-আদালত
দীর্ঘ অবকাশ শেষে খুলছে সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম 
নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে। ছবি : সংগৃহীত
দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে। তবে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টে কোনো বিচারিক কার্যক্রম চলবে না।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশের পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অবকাশ  সুপ্রিম কোর্ট 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: