ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২০

2026-10-20T17:02:56+00:00
2026-10-20T17:02:56+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আইন-আদালত
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। সংগৃহীত ছবি
মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ আদালতে দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন। অর্থ পাচারের অভিযোগের সত্যতা যাচাই এবং মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনার জন্য দিলীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।  


শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তারা দাবি করেন, বিদেশ থেকে বৈধভাবে স্বর্ণ আমদানি করা হয়েছে। স্বর্ণ ও হীরা কেনাবেচার রেজিস্টারসহ প্রয়োজনীয় কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। মামলার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তারা। 

গতকাল সোমবার রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান অ্যাভিনিউয়ের শোরুম ও কার্যালয়ে চোরাচালান ও অর্থ পাচারের ঘটনা ঘটে। সিআইডির অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বৈধভাবে আমদানি করা স্বর্ণ ও হীরার মূল্য ছিল ৩৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি। একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনা, বিনিময় বা রূপান্তর করা হয়। এসব পণ্যের উৎস সম্পর্কে বৈধ নথি পাওয়া যায়নি। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ডায়মন্ড ওয়ার্ল্ড  এমডি  দিলীপ কুমার আগরওয়ালা  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: