দিলীপ আগরওয়ালাকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির

2026-10-25T13:41:10+00:00
2026-10-25T13:41:24+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আইন-আদালত
দিলীপ আগরওয়ালাকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১:৪১ পিএম
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া এ রিমান্ড আবেদন করেন।

গত ২১ অক্টোবর এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এ আবেদন করা হয়েছে।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ অক্টোবর চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।

এরপর তাকে নতুন করে উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পাশে অবস্থানকালে আসামিরা বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা ও গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া একটি গুলি বাদী আব্দুল জব্বারের মেরুদণ্ডের নীচে ও কোমরের ওপরে বিদ্ধ হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। পরে পিজি হাসপাতালে দীর্ঘ চিকিৎসা নিতে হয় তাকে। সুস্থ হওয়ার পর বাদী থানায় এসে এ মামলা করেন।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) (বর্তমানে এসআরবি)। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

সময়ের আলো/টিকে 
  বিষয়:   দিলীপ আগরওয়ালা  ৭ দিনের রিমান্ড  আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: