ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ভোট দিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি

2026-02-12T09:45:04+00:00
2026-02-12T09:45:04+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ এএম 
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার সময় কেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন এবং ভোটারদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। 

ভোট প্রদান শেষে তিনি কিছু সময় কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। 


/ইউএমএইচ

  বিষয়:   নির্বাচন কমিশনার  সানাউল্লাহ  নির্বাচন  ভোট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: