রোববার থেকেই কমবে বৃষ্টি, বাড়বে শীতের আমেজ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে। সোমবার

2026-11-20T15:57:28+00:00
2026-11-20T15:57:28+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
রোববার থেকেই কমবে বৃষ্টি, বাড়বে শীতের আমেজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
আরও দুদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা থাকতে পারে। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে। সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরপর আকাশ পরিষ্কার হলে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা, বাড়বে শীতের অনুভূতি।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন দেখা যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভারতের ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানে। স্থলভাগে উঠে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের আকাশে মেঘলা ভাব থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, শুক্রবার ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রোববার দুয়েক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা থাকলেও বুধবার থেকে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে।


আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

ঝোড়ো হাওয়ার সতর্কতা

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জেলাগুলো হলো ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রোববার  কমবে  বৃষ্টি  বাড়বে  শীত  আমেজ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: