শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা অবসর সময় কাটাতে বাইরে বের হন অনেকেই। কিন্তু আগে থেকে খোঁজ না নিয়ে

2026-11-20T09:16:30+00:00
2026-11-20T09:16:30+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:১৬ এএম 
রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি এলাকার মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। সংগৃহীত ছবি
সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা অবসর সময় কাটাতে বাইরে বের হন অনেকেই। কিন্তু আগে থেকে খোঁজ না নিয়ে বের হলে গন্তব্যে গিয়ে মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ পাওয়ার কারণে পড়তে হতে পারে ভোগান্তিতে। 

তাই শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, বিপণিবিতান ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা জেনে নিয়ে ঘর থেকে বের হওয়াই ভালো।

শুক্রবার যেসব মার্কেট বন্ধ থাকবে

রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি এলাকার মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এসব মার্কেটের মধ্যে রয়েছে—

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

ব্যবসায়িক নিয়ম অনুযায়ী রাজধানীর কিছু এলাকায় শুক্রবার সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এসব এলাকার তালিকায় রয়েছে—

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।


শুক্রবার বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়।

অন্যদিকে, আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারেন।

সুতরাং, শুক্রবার কেনাকাটা কিংবা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে এসব তথ্য জেনে নেওয়া জরুরি।


সময়ের আলো/ইউএমএইচ 



 
  বিষয়:   শুক্রবার  রাজধানী  মার্কেট  দর্শনীয় স্থান  বন্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: