প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ এএম
গ্রাফিক : সময়ের আলো দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামের উপসর্গে ঢাকায় চারজন ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৫ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৩৫ জনের শরীরে। স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৫৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
আরও পড়ুন
এরপর সিলেট বিভাগে ২১৯ জন, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে