প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:০৮ এএম
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন । ছবি : সংগৃহীতরাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করেন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি গণমাধ্যমকে গ্রেফতারের তথ্য জানান।
সময়ের আলো/এসকে