মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের কড়া পাহারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশ

2026-11-19T19:44:44+00:00
2026-11-19T19:44:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের কড়া পাহারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সাজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে দুই দফায় মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে নামেননি পোশাকশ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিকেল পর্যন্ত এসব এলাকার প্রধান সড়কে শ্রমিকদের কোনো বিক্ষোভ বা জমায়েত দেখা যায়নি।

দুপুরে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। সেখানে রাখা হয় সাজোয়া যান ও জলকামানের একটি গাড়ি। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাজোয়া যানসহ পুলিশের অবস্থান ছিল। মিরপুর-১২ নম্বর এলাকাতেও সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় মিছিল করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ ছাড়া প্রধান সড়কের ফুটপাতের ওপর টেবিল বসিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে। পল্লবী, মিরপুর-১ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনেও ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি।


সকালে বিভিন্ন গলিতে পোশাকশ্রমিকদের বিচ্ছিন্নভাবে দেখা গেলেও প্রধান সড়কে তাদের কোনো জমায়েত ছিল না। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শ্রমিকেরা সড়কে নামেননি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার শ্রমিক আন্দোলন ঘিরে মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর মো. মহিদুল ইসলাম।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মিরপুর  শ্রমিক আন্দোলন  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: