ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চুক্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটন ডিসি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আরও এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। সচিব

2026-11-19T17:58:38+00:00
2026-11-19T18:00:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চুক্তির মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
গোলাম মোর্তোজা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটন ডিসি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আরও এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। সচিব পদমর্যাদায় পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে আরও এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গোলাম মোর্তোজাকে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
  বিষয়:   ওয়াশিংটন  প্রেস মিনিস্টার  গোলাম মোর্তোজা  চুক্তি  মেয়াদ বাড়ল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: