অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন : দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ

2026-11-19T17:56:19+00:00
2026-11-19T18:06:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন : দীনেশ ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৬:০৬ পিএম
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারতীয় হাইকমিশনার হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও অবস্থানকে গুরুত্ব দিয়েই এ সাক্ষাৎ করেছেন তিনি। আগে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।

ভারতীয় হাইকমিশনার বলেন, খলিলুর রহমানের দ্বৈত ভূমিকা থাকলেও বৈঠকটি হয়েছে কেবল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার সঙ্গে। জাতিসংঘের সংস্কার বিষয়ে তিনি আগ্রহী ছিলেন। খলিলুর রহমান এ বিষয়ে অনেক কথা বলছেন। তাই সংস্কারের বিষয়গুলো কী এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা বুঝতে চেয়েছেন তিনি। কারণ, এ সংস্কার সবার স্বার্থসংশ্লিষ্ট এবং অভিন্ন স্বার্থের বিষয়।


সাক্ষাৎটি সৌজন্যমূলক ছিল উল্লেখ করে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি আর কোনো প্রশ্ন নেব না। আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। দয়া করে আমিও অনুরোধ করছি, আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। আমি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই, আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন।

এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীমাবদ্ধ  দীনেশ ত্রিবেদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: