শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ফের ম্যাট্রিক্সের চিঠি

জাতীয়

পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর বিষয়ে আবারও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ

2026-11-20T00:35:39+00:00
2026-11-20T00:35:39+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ফের ম্যাট্রিক্সের চিঠি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ এএম 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি : সংগৃহীত
পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর বিষয়ে আবারও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমোদনসংক্রান্ত স্বাক্ষরিত চিঠি পাঠিয়ে এ বিষয়ে হাইকমিশনের দ্রুত জবাব চেয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস।

চিঠিতে তিনি জানান, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত অগ্রগতি জানতে চেয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তারা জানতে পেরেছেন, এ বিষয়ে পাঠানো অনুরোধটি বাংলাদেশ হাইকমিশনে পৌঁছেছে।


তবে, শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য তার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমোদনসংক্রান্ত স্বাক্ষরিত একটি চিঠিও সংযুক্ত করেছে ম্যাট্রিক্স চেম্বার্স।

একই সঙ্গে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে হাইকমিশনের কাছে দ্রুত আনুষ্ঠানিক জবাব চেয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠানটি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শেখ হাসিনা  পাসপোর্ট  এনআইডি  জন্য  ফের  ম্যাট্রিক্সের চিঠি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: