প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:২৫ এএম আপডেট: ২০.১১.২০২৬ ২:২৭ এএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট । ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পরপরই পাঁচজনের চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে তাদের সবার অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। তবে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
সময়ের আল/এসকে