রাজধানীজুড়ে বাড়তি পুলিশ ব্লক রেইড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সব প্রবেশপথ ও বের হওয়ার রাস্তাসহ রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চেকপোস্ট,

2026-11-20T04:51:26+00:00
2026-11-20T04:51:26+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীজুড়ে বাড়তি পুলিশ ব্লক রেইড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫১ এএম 
রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) । ছবি : সংগৃহীত
সব প্রবেশপথ ও বের হওয়ার রাস্তাসহ রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট প্যাট্রোল ও মোবাইল প্যাট্রোল বাড়ানোর সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতারে চালানো হচ্ছে ব্লক রেইড ও চিরুনি অভিযান। এ ছাড়া ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেফতারেও অভিযান চলমান রেখেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ঢাকা শহরে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের চেয়ে বাড়ানো হয়েছে। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট প্যাট্রোল এবং মোবাইল প্যাট্রোলও জোরদার করা হয়েছে। এর মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এই কর্মকর্তা বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে


  বিষয়:   রাজধানীজুড়ে  বাড়তি  পুলিশ  ব্লক  রেইড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: