সংসদ নির্বাচনে বিজয়ী হলে মিছিল-স্লোগান না দিয়ে সবাইকে সিজদা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সিজদায় পড়ব।
তিনি আরও লেখেন, মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।
উল্লেখ্য, আজ সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।
সময়ের আলো/এসকে/