স্ক্রিনশট প্রকাশ করলেন ঢাবি শিক্ষক মোনামি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি)।রোববার (১৫ ফেব্রুয়ারি)

2026-02-15T16:03:03+00:00
2026-02-15T16:03:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
স্ক্রিনশট প্রকাশ করলেন ঢাবি শিক্ষক মোনামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ২৬৫)
শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি)। সংগৃহীত ছবি
বিভিন্ন মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি)। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি। ফেসবুকে তিনি হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?’


সবশেষে তিনি লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।

এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্ক্রিনশট  প্রকাশ  ঢাবি  শিক্ষক  মোনামি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: