অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ

2026-10-26T18:02:25+00:00
2026-10-26T18:31:45+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৬:৩১ পিএম
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও ঘনীভূত হচ্ছে।


পূর্বাভাস অনুযায়ী, সোমবার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টির শক্তি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।

ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আঘাত হানার পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ঘূর্ণিঝড়  অতি প্রবল ঘূর্ণিঝড়  ঘূর্ণিঝড় অর্ণব  গতিবেগ  গতিবেগ  ১২০-১৪০ কিমি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: