প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবিসারের সংকট কখনই ছিল না। বর্তমানেও সংকট নেই। উপরন্তু পর্যাপ্ত মজুত আছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটা দুষ্টুমহল সারের কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করেছে। এই চেষ্টা করেও কোনো লাভ নেই৷ বর্তমানে সারের মজুত আছে ১৩ লাখ ৫০ হাজার টন।
সারের ডিলারশিপ নিয়ে মন্ত্রী বলেন, ডিলারশিপ দেয়ার ক্ষেত্রেও সচ্ছতা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ডিলারশিপ দেয়ার পরে ৯০ দিনের মধ্যে কোনো অব্যবস্থাপনা পেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে। এসব বিষয় অবজারবেশন হচ্ছে।
আমদানি নির্ভর পণ্যের তালিকা কমে আসছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, দুয়েকটি পণ্য স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এমন কোনো বছর নেই যে আমদানি করতে হয়নি। কিন্তু এ বছর এখনো তা আমদানি করার প্রয়োজন হয়নি। এবার তার ব্যতিক্রম হচ্ছে।
কৃষির প্রসারে মন্ত্রণালয় বেশ ভালো কাজ করছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এসকে/টিকে