হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন ৭৮ জন এবং উপসর্গ

2026-10-26T15:06:51+00:00
2026-10-26T15:21:01+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৩:২১ পিএম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গ্রাফিক : সময়ের আলো
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন ৭৮ জন এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া ৩ জন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার ১ জন করে।

এদিকে, নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার। 

এছাড়া হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।

মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   হাম  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: