প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আন্তর্জাতিক প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব

2026-10-26T17:27:25+00:00
2026-10-26T17:32:41+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল সংযুক্ত আরব আমিরাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৫:৩২ পিএম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এ আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে প্রদর্শনী দুটি। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স)।

প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা খাতের আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে।


প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি নিজের সম্মান ও গভীর শ্রদ্ধার কথা জানান।

আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক উদ্ভাবন উপস্থাপনের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত। এসব প্রদর্শনীতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা খাতের অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  আমন্ত্রণ  সংযুক্ত আরব আমিরাত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: