রাজধানীতে ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কদমতলী রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কদমতলি থানার এনসিপি সমর্থিত ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম- আহবায়ক জানভীর ইব্রাহিম (২২) আহত হয়েছেন।

2026-02-17T02:02:10+00:00
2026-02-17T03:42:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ এএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৩:৪২ এএম
প্রতীকী ছবি
রাজধানীর কদমতলী রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কদমতলি থানার এনসিপি সমর্থিত ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম- আহবায়ক জানভীর ইব্রাহিম (২২) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কদমতলী রায়েরবাগ বাসস্ট্যান্ড পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীরের বাসা শনির আখড়া গোয়ালবাড়ি। সে কদমতলী থানার ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম- আহবায়ক এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির অনার্সের প্রথম বর্ষের ছাত্র।

তিনি আরও জানান, জানভীর রায়েরবাগে তার আপার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় আসার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডে আসে। অন্ধকারের মধ্যে ৩ থেকে ৪ জন পিছন থেকে জানভীরের ডান কাঁধের পিছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাকে প্রথমে স্হানীয় একটি ক্লিনিক নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কে বা কারা জানভীরকে ছুরিকাঘাত করেছে তা জানতে পারি নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত জানভীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান কাধে ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। ঘটনাটি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   ছাত্রশক্তি  ছুরিকাঘাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: