নির্ধারণ হলো ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে এ রুটে ট্রেনের

2026-10-28T08:56:59+00:00
2026-10-28T08:58:02+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
নির্ধারণ হলো ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনের ভাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ এএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৮:৫৮ এএম
নতুই এই ট্রেনে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। ছবি : সংগৃহীত
যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে এ রুটে ট্রেনের সংখ্যা দুই জোড়া থেকে বেড়ে তিন জোড়ায় দাঁড়াল। নতুই এই ট্রেনে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। 

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কক্সবাজারগামী নতুন ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সাধারণ শোভন চেয়ারে ঢাকা থেকে কক্সবাজার যেতে ভাড়া লাগবে ৬৮৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ১ হাজার ৩১১ টাকা। নতুন ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।


ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদার কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ‘লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের সংকটের কারণে এত দিন এ রুটে পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন ট্রেনটি চালু করা হয়েছে।’

তিনি আরও জানান, বর্তমানে এ রুটে তিন জোড়া ট্রেন চলাচল করলেও পর্যায়ক্রমে তা ৭ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের বিকল্প বাড়বে এবং রেলপথে যাতায়াত আরও সহজ হবে।

রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে মানসম্মত রেল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি রেল যোগাযোগকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   ঢাকা  কক্সবাজার  ট্রেন  ভাড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: