বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নগরী বা ‘টেক সিটি’ গড়ে তুলতেজাপানআগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেনপররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান,প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান

2026-10-27T21:44:28+00:00
2026-10-27T21:53:24+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ৯:৫৩ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নগরী বা ‘টেক সিটি’ গড়ে তুলতে জাপান আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ঘিরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ থেকেই জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতেও আগ্রহী জাপান।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করাই ছিল তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে এখন অনেক পক্ষের আগ্রহ রয়েছে। এ আগ্রহ কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ সম্প্রসারণে সরকার কাজ করছে।’

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও তুলে হুমায়ুন কবির বলেন, ‘এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ 

জ্বালানি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়টিও প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশের স্বার্থেই জাপান সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন ও কার্যকর করে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন।

সময়ের আলো/এসকে/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  টেক সিটি  গড়তে আগ্রহী  জাপান  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  হুমায়ুন কবির 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: