‘আইজিপির বক্তব্য ঠিক হয়নি’, ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের ঘটনায় সরকারের নীতি ‘জিরো টলারেন্স’।

2026-10-27T20:48:50+00:00
2026-10-27T21:25:13+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
জাতীয়
‘আইজিপির বক্তব্য ঠিক হয়নি’, ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ৯:২৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের ঘটনায় সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকার তো ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।’ আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

তিনি বলেন, ‘সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। এ ধরনের ঘটনা এবং হেফাজতে মৃত্যুর বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও কাস্টডিয়াল ডেথ কোনোভাবেই সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।’ 


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে অপরাধ নিয়ন্ত্রণের নামে বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই।’ 

সরকারের এ অবস্থানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এসকে/কেএইচও
  বিষয়:   আইজিপি  বক্তব্য  ক্রসফায়ার  সরকার  অবস্থান  স্পষ্ট  স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  মো. আলী হোসেন ফকির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: