দূষণে শীর্ষে সেনেগাল, ঢাকার বাতাস কেমন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী

2026-02-17T09:18:23+00:00
2026-02-17T09:18:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
দূষণে শীর্ষে সেনেগাল, ঢাকার বাতাস কেমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম 
ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৩৮০। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৬০। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২২৯। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৫। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৯। 


উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, এর লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দূষণ  শীর্ষে সেনেগাল  ঢাকার বাতাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: