মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন হুমায়ুন কবির

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে

2026-02-17T13:09:37+00:00
2026-02-17T13:09:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন হুমায়ুন কবির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম 
হুমায়ুন কবির। সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

রাজনৈতিক জীবনে হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কর্মকৌশল ও কূটনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে লন্ডন ও ইউরোপে বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে বক্তব্য দিয়েছেন। 

সম্প্রতি হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে, যা তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

জন্মসূত্রে সিলেটের সন্তান হুমায়ুন কবির। তিনি যুক্তরাজ্যে বেড়ে ওঠেন। সেখানেই দীর্ঘ সময় রাজনীতি ও প্রশাসনিক দায়িত্বে থেকে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এরপর লন্ডন স্কুল অব ইকোনোমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে রাজনীতিতে মাস্টার্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স এবং লিডস ল’ স্কুল থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 

শিক্ষাজীবনেই তিনি আন্তর্জাতিক রাজনীতি, প্রশাসন ও জননীতি নিয়ে কাজ শুরু করেন।

পেশাগত জীবনে হুমায়ুন কবির যুক্তরাজ্যের লন্ডন মেয়রের দপ্তরে কৌশল সহকারী হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন— প্রথমে বরিস জনসনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি টিমে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে ন্যায় মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার সঙ্গে প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।


/ইউএমএইচ



  বিষয়:   হুমায়ুন কবির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: