চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জোট সরকারের আমলেও তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় নকল প্রতিরোধ ও শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন মিলন। পাশাপশি মানসম্মত প্রশ্নপত্র তৈরির মাধ্যমে বোর্ড পরীক্ষাগুলো নেওয়া হতো।
এবার সেই স্মতিচারণ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। শিক্ষার্থীদের সতর্ক করে ছোট পর্দার এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’
এই অভিনেতা তার পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’
/এমএইচআর