বাবার হাত ধরে ছেলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৮ বছর আগে বাবা ছিলেন প্রতিমন্ত্রী। তারই হাত ধরে ছেলেও ড. এম এ মুহিতও পেলেন একই দায়িত্ব পেয়েছেন। সিরাজগঞ্জ-৬ আসনের

2026-02-18T20:31:33+00:00
2026-02-18T20:31:33+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাবার হাত ধরে ছেলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি : সংগৃহীত
৪৮ বছর আগে বাবা ছিলেন প্রতিমন্ত্রী। তারই হাত ধরে ছেলেও ড. এম এ মুহিতও পেলেন একই দায়িত্ব পেয়েছেন। সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত গতকাল তারেক রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। দায়িত্ব নেওয়ার দিনই মন্ত্রণালয়ের নামফলকে বাবার নাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে মুহিত। 

নামফলকে তার বাবা এম এ মতিনের নামটি দেখিয়ে তিনি বলেন, ‘নামটি কেবল আমার বাবার পরিচয় নয়, এটি আমার জন্য এক বিশাল দায়িত্বের অঙ্গীকার।’

বাবার নামফলকের দিকে আঙুল দিয়ে দেখানোর ছবিটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নেটিজেনদের কেউ কেউ বলেন, সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে কাজের এরকম মানসিকতা এবং অঙ্গীকার থাকলে দেশটা এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাক। সুশাসন সু প্রতিষ্ঠিত হোক। দেশের চাবি জনগণের হাতে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের বাবা এম এ মতিন জিয়াউর রহমান সরকারে তার বাবাও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

মুহিতের মামা তারেক রহমানের মন্ত্রিপরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বর্তমানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় রয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে।

টুকু’র আগে খালেদা জিয়ার সরকারে ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবারসহ তৃতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ড. এম এ মুহিত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: