সুখবর : পুনরায় চালু হচ্ছে ভারতীয় ভিসা!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছেনসিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।বুধবার বিকেলে

2026-02-19T15:42:49+00:00
2026-02-19T15:50:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সুখবর : পুনরায় চালু হচ্ছে ভারতীয় ভিসা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৩:৫০ পিএম
পুনরায় স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া। ছবি : সংগৃহীত
দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। 

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনিরুদ্ধ দাস বলেন, ‘বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।’

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত জানিয়ে অনিরুদ্ধ দাস বলেন, ‘দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা-চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।’


প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ রয়েছে। বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে মনে করেন দুই দেশের নাগরিকরা। 

সময়ের আলো/জেডআই



  বিষয়:   বাংলাদেশি  ভারতীয় ভিসা  ভিসা  ভারত  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: