হিলি বন্দরের আমদানি-রফতানির সময়সূচি পরিবর্তন

হিলি প্রতিনিধি

সারাদেশ

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারিখ

2026-02-19T15:37:09+00:00
2026-02-19T16:43:41+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
হিলি বন্দরের আমদানি-রফতানির সময়সূচি পরিবর্তন
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৪:৪৩ পিএম  (ভিজিট : ৭৮)
হিলি স্থলবন্দর। ছবি : সময়ের আলো
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানা গেছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
নতুন সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস পণ্যবাহী ট্রাকগুলো জিরোপয়েন্ট দিয়ে বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত চলাচল করতে পারবে। ​রমজান পরবর্তী সময়সূচি পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও পূর্বের নিয়মে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়েছয়টা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হবে।


হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

পত্রে উল্লিখিত সময়সীমা অনুযায়ী দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতি বছরই রমজান মাসে শ্রমিক ও ব্যবসায়ীদের ইফতার এবং ইবাদতের সুবিধার্থে এই ধরনের সাময়িক পরিবর্তন আনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সময়সূচির ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহনে শৃঙ্খলা বজায় থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হিলি বন্দর  আমদানি-রফতানির  সময়সূচী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: