যাত্রাপথে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি : ছাত্রদল নেতা হামিম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, যাতায়াত পথে যেখানে-সেখানে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট

2026-02-20T17:49:46+00:00
2026-02-20T17:49:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
যাত্রাপথে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি : ছাত্রদল নেতা হামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম 
শেখ তানভীর বারী হামিম। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, যাতায়াত পথে যেখানে-সেখানে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি। এছাড়া সরকারকে এসব ব‍্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের আটটি দেশ ঘুরে কোথাও চোখে পড়েনি। তবে সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয়, সেটা ভিন্ন।


তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের আগেই ফ‍্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস‍্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন।

হামিম বলেন, সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। সবার আগে বাংলাদেশ, সবার জন‍্য বাংলাদেশ।

সময়ের আলো/আআ


  বিষয়:   যাত্রাপথ  টাকা  চাঁদাবাজি  ছাত্রদল  হামিম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: