মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আশঙ্কাজনক অবস্থায় তাকে

2026-02-20T19:09:33+00:00
2026-02-20T19:09:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
মেঘমল্লার বসু। সংগৃহীত ছবি
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু বলতে পারছি না। 


প্রসঙ্গত, মেঘমল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাম ধারার সাত সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

সময়েরে আলো/আআ 


  বিষয়:   মেঘমল্লার  বসু  আত্মহত্যা  চেষ্টা  হাসপাতাল  ভর্তি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: