পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে সদরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার

2026-02-20T18:35:51+00:00
2026-02-20T18:41:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ২০.০২.২০২৬ ৬:৪১ পিএম
নিহত দেলোয়ার হোসনেও ইসতিয়াক আহমেদ। সংগৃহীত ছবি
শেরপুরে সদরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইসতিয়াক আহমেদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর-জামালপুর সড়কে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় জামালপুরের দিক থেকে আসা শেরপুরগামী একটি ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। 


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর শুনেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   পুলিশ  চেকপোস্ট  ট্রাক  চাপা  বাবা  ছেলে  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: