দিল্লিতে পর্যটক ভিসা চালু করেছে বাংলাদেশ মিশন

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ভারতের নয়াদিল্লি, আগরতলা এবং শিলিগুড়িসহ দেশটিতে অবস্থিত সকল মিশনে পূর্ণ ভিসা এবং কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করেছে। নিরাপত্তা উদ্বেগ

2026-02-21T21:18:20+00:00
2026-02-21T21:18:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
দিল্লিতে পর্যটক ভিসা চালু করেছে বাংলাদেশ মিশন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৬৪)
দিল্লিতে পর্যটক ভিসা চালু করেছে বাংলাদেশ মিশন
বাংলাদেশ ভারতের নয়াদিল্লি, আগরতলা এবং শিলিগুড়িসহ দেশটিতে অবস্থিত সকল মিশনে পূর্ণ ভিসা এবং কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করেছে। নিরাপত্তা উদ্বেগ এবং বাংলাদেশ মিশনের সন্নিকটে বিক্ষোভের কারণে গত ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিক থেকে এই পরিষেবা স্থগিত করা হয়। গত ২২ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশন অনিবার্য পরিস্থিতি উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য কনস্যুলার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর তা আবার পূর্ণ মাত্রায় চালু হল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় বড় রাজনৈতিক পরিবর্তনের কয়েকদিন পরই ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো পূর্ণ মাত্রায় ভিসা সুবিধাসহ কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করেছে। যা ইঙ্গিত দিচ্ছে যে খুব সহসা দুই দেশের সম্পর্কের তলানী থেকে উত্তরণ ঘটছে। এই পরিবর্তনের অংশ হিসেবে, গত বছরের ডিসেম্বর থেকে চাণক্যপুরী কূটনৈতিক এলাকায় অবস্থিত ভিসা কাউন্টারের দেয়ালে টানানো পর্যটক ভিসা সেবা সাময়িক স্থগিতের নোটিশটি আজ সকালে সরিয়ে নেওয়া হয়েছে।


বাংলাদেশ মিশনের ভিসা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে হাইকমিশন। তবে গত ২২ ডিসেম্বরের পর থেকে পর্যটক ভিসা সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও অন্যান্য ধরনের ভিসা নির্দিষ্ট শর্তে আংশিকভাবে চালু ছিল। 

শুধু পর্যটক ভিসা বন্ধ রাখা হয়েছিল এবং অন্যান্য ভিসা ক্যাটাগরিতেও কিছু বিধিনিষেধ ছিল। আবার জরুরি পরিস্থিতি এবং বিশেষ কিছু ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল। যেমন সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাধিক ভারতীয় সাংবাদিককে নির্বাচন কাভারের জন্য ভিসা দেওয়া হয়েছিল।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দিল্লি  পর্যটক ভিসা  বাংলাদেশ মিশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: