বইমেলা আরেক দিন পেছাল

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা; চলবে ১৫ মার্চ পর্যন্ত।এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু

2026-02-23T00:16:06+00:00
2026-02-23T00:16:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
বইমেলা আরেক দিন পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম 
সংগৃহীত ছবি
আরেক দিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা; চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল।

এবারের মেলায় কোনো ‘প্যাভিলিয়ন থাকবে না’ বলে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

এর আগে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্লাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ বলেছিল, মেলার মাঠে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসন না হওয়া এবং চরম সময় স্বল্পতার কারণে মেলায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত সমঝোতা না হওয়ায় সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ‘প্রকাশক ঐক্য’।


এমন বাস্তবতায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রকাশকদের একাংশকে নিয়ে রোববার রাতে জরুরি সভায় বসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই সভা হয়।

সভায় যোগ দেওয়ার আগে সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী খৈয়ম একাডেমি প্রাঙ্গণে এসে মেলার প্রস্তুতি ঘুরে দেখেন। তার সঙ্গে প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা ছিলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সচিব ড. মো. সেলিম রেজাও ছিলেন প্রতিমন্ত্রীর সঙ্গে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বইমেলা  পেছাল 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: