নিয়োগে মানতে হবে নতুন নীতিমালা : মাদ্রাসা শিক্ষা অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।রোববার (২২ ফেব্রুয়ারি) জারি

2026-02-23T11:05:35+00:00
2026-02-23T11:05:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নিয়োগে মানতে হবে নতুন নীতিমালা : মাদ্রাসা শিক্ষা অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম 
নিয়োগে মানতে হবে নতুন নীতিমালা : মাদ্রাসা শিক্ষা অধিদফতর
বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। 

রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তবে এমপিও বন্ধ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে এতদিন সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে আসছিল।


তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন এ নীতিমালার আলোকে এখন থেকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা দেওয়া হবে না।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: