গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আবাসিক এলাকায় আবারও গ্যাস লিকেজের ঝুঁকি সামনে এলো। হাজারীবাগ থানার রায়েরবাজারে একটি ভাড়া বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে

2026-02-23T12:28:38+00:00
2026-02-23T12:28:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ছবি : সংগৃহীত
রাজধানীর আবাসিক এলাকায় আবারও গ্যাস লিকেজের ঝুঁকি সামনে এলো। হাজারীবাগ থানার রায়েরবাজারে একটি ভাড়া বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে ৪টার দিকে বিস্ফোরণ ঘটে এবং ভোর সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে আনা হয়।

দগ্ধরা হলেন- শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছরের ছেলে মাইয়ান এবং রোমানের শ্যালক অপু (২৩)।

পরিবারের স্বজন মো. মামুন জানান, রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার নিচতলার একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন

হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকির ৭৫ শতাংশ, শিশুটি মাইয়ানের ২৪ শতাংশ এবং অপুর ৭ শতাংশ দগ্ধ হয়েছে। চারজনের মধ্যে পিংকির অবস্থা সবচেয়ে সংকটাপন্ন। শিশুটি ও তার বাবাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

জানা গেছে, শেখ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। কাজের সূত্রে তিনি পরিবার নিয়ে রায়েরবাজারে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুরোনো গ্যাস লাইন ও নিয়মিত নিরাপত্তা পরীক্ষা না হওয়ায় এমন দুর্ঘটনা বাড়ছে। গ্যাস সংযোগের নিরাপত্তা নিশ্চিত ও নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন তারা।

এএডি/


  বিষয়:   গ্যাস  লিকেজ  বিস্ফোরণ  পরিবার  দগ্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: