রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনের সড়ক যানজটমুক্ত ও নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যানজট নিরসনের লক্ষ্যে টার্মিনালের নিয়মিত ট্রিপের বাস ছাড়া অন্য সব বাস রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩ নম্বর সেক্টরের বাস ডিপোতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
এর আগে গতকালের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, হুমায়ুন কবির খানের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সময়ের আলো/জেডআই