‘জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর দীর্ঘদিনের জটিল সমস্যা মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন আব্দুস সালাম। নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি

2026-02-23T13:01:50+00:00
2026-02-23T13:11:59+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
‘জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১:১১ পিএম
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
রাজধানীর দীর্ঘদিনের জটিল সমস্যা মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন আব্দুস সালাম। নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, ‘ঢাকাকে বদলাতে হলে জনগণকেই অংশীদার হতে হবে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর বিদ্যমান সংকট চিত্র তুলে ধরেন। তার ভাষায়, যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও অপরিকল্পিত নগরায়ণ- সব মিলিয়ে ঢাকা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আব্দুস সালাম মনে করেন, অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও বাস্তব প্রয়োগে ঘাটতি রয়েছে। ট্রাফিক আইন অমান্য, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত নির্মাণ-এসব আচরণ নগর ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে। নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব বলে তিনি মনে করেন।
আরও পড়ুন

ডিএসসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। ওয়ার্ডভিত্তিক কমিউনিটি কার্যক্রম, স্বেচ্ছাসেবী সম্পৃক্ততা এবং সচেতনতামূলক প্রচার জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তার মতে, টেকসই নগর ব্যবস্থাপনায় শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক অংশীদারিত্ব। দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব।

সবশেষে তিনি বলেন, ‘সরকার একা সব করতে পারবে না- জনগণ এগিয়ে এলে ঢাকার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।’

এএডি/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: