সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

2026-02-23T14:09:52+00:00
2026-02-23T14:09:52+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম 
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ের সভাকক্ষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট অধিদফতরের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন।

সদস্য সূত্র জানায়, বৈঠকের শুরুতে পরিচিতির সময় ধরে নেন নতুন মন্ত্রী। এরপর দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনের পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ- সবই বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল।
আরও পড়ুন

উচ্চ পর্যায়ের বৈঠকে বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, গোয়েন্দা কার্যক্রম জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি শক্তিশালী করা এবং কারা ব্যবস্থাপনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মাঠপর্যায়ের পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিতকরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হতে পারে। নতুন মন্ত্রীর নেতৃত্বে এই সমন্বয় বৈঠককে দেশের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এএডি/
  বিষয়:   বাহিনী  প্রধান  বৈঠক  স্বরাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: